• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশের বিভিন্ন স্থানে বিএনপির র‍্যালি-সমাবেশ

দেশ টিভি ডেস্ক
  ০১ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় র‍্যালি, সমাবেশ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনভর এসব কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

লক্ষ্মীপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি করেছে সদর পশ্চিম উপজেলা বিএনপি। বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দালাল বাজার এলাকা থেকে র‍্যালিটি বের হয়ে ঢাকা-লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত বক্তব্য দেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

বক্তব্যে তিনি বিএনপির রাজনীতি, গণতন্ত্র ও দলীয় নেতাকর্মীদের ভূমিকা নিয়ে কথা বলেন। শেখ হাসিনাকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আজকে যারা নতুন করে স্বপ্ন দেখছেন, আপা আসবে—আপার কবর রচিত হয়েছে। ২৪-এর ৫ আগস্ট আপার চ্যাপ্টার ক্লোজ।’

এ সময় এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।

ঝালকাঠিতে জেলা বিএনপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে দলীয় কার্যালয় থেকে র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। সভায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন নেতারা।

নওগাঁয় ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জেলা বিএনপি। দুপুরে শহরের নওজোয়ান মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নে বিএনপি রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

বরিশালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর ও জেলা বিএনপি পৃথক কর্মসূচি পালন করেছে। দুপুরে নগরের বটতলা এলাকা থেকে মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মীর জাহিদুর কবির জাহিদের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। একই সময়ে দলীয় কার্যালয়ে সমাবেশ করে মহানগর বিএনপি।

সমাবেশে বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারসহ মহানগর ও কেন্দ্রীয় বিএনপির নেতারা বক্তব্য দেন। পরে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর রোডে গিয়ে শেষ হয়। এদিকে জেলা বিএনপিও অশ্বিনীকুমার হল প্রাঙ্গণে সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করে।

পিরোজপুরে বেলা ১১টার দিকে জেলা বিএনপি কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালিটি দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

ফেনীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জেলা বিএনপি। সকালে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা সভায় বক্তব্য দেন।

মাদারীপুরেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সদর, কালকিনি, ডাসার, শিবচর ও রাজৈর উপজেলায় দলটির নেতাকর্মীরা পৃথক কর্মসূচিতে অংশ নেন। জেলা বিএনপির উদ্যোগে মাদারীপুর লেকপাড় মুক্তমঞ্চে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

সেনবাগে শিশুদের সঙ্গে হাসি-আনন্দে সময় কাটালেন জয়নুল আবদিন ফারুক

এ ছাড়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে পৃথক শোভাযাত্রা বের করা হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতাকর্মীরা অংশ নেন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে দলটি সরকার গঠন করেছে এবং দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

যে আই

  • প্রতিষ্ঠাবার্ষিকী
  • বিএনপি
এ সম্পর্কিত আরও খবর
বিএনপির ৪৮ বছরের অভিযাত্রায় উল্লেখযোগ্য ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন
বিএনপির ৪৮ বছরের অভিযাত্রায় উল্লেখযোগ্য ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন
মাদকের বিরুদ্ধে যারা লড়বে, তারাই বিএনপিতে থাকবে: মুশফিকুর রহমান
মাদকের বিরুদ্ধে যারা লড়বে, তারাই বিএনপিতে থাকবে: মুশফিকুর রহমান
গলাচিপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
গলাচিপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
নড়াইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নড়াইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X